ঢাকা, সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দপুরে ২৮ জনকে পুশইনের চেষ্টা, বিজেপির বাধায় পণ্ড

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৫, ৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২৮ জন ভারতীয়কে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।পরে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধার কারণে তাদেরকে ফেরত দিতে বাধ্য হয়েছে ভারতীয় বাহিনী।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ওই এলাকা দিয়ে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসীরা সতর্ক অবস্থানে রয়েছে। দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাহাবুর রহমান জানান, রাত ১২টার দিকে ভারত কাঁটাতারের বেড়া অতিক্রম করে বেশ কিছু ভারতীয়কে পুশইনের চেষ্টা করে বিএসএফের সদস্যরা। এখানে চারজন নারী ২৪ জন পুরুষ ছিল। 

বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া দেয়। পরে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
 
এ ঘটনার পর লাঠি হাতে স্থানীয় পুরুষের পাশাপাশি নারীরাও গ্রামের মোড়ে মোড়ে অবস্থান করছেন।পোস্টের পাশাপাশি বিজিবি সদস্যরা বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছেন।

স্থানীয় দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান জানান, পুশইনের ঘটনা আমরা ঠেকিয়েছি। স্থানীয় গ্রামবাসী আমাদের সহায়তা করেছেন। আমাদের পাশাপাশি গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে টহল দিচ্ছেন। আমরা সতর্ক অবস্থায় আছি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি